১০ জুলাই ২০২৩


সুনামগঞ্জে মসজিদের কাঁঠাল নিয়ে সংঘর্ষ : নিহত ৩

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- গ্রামের আব্দুল লতিফের ছেলে নরুল হক (৪৫), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫০)এবং আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়্ (৫৫)।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার জয়কলশ ইউনিয়নের হাসনাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, রোববার বিকালে গ্রামের মসজিদের কাটাল নিলাম নিয়ে সরাই মরল ও মালদার গোষ্ঠীর লোকদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় আজ সকালে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় দুই পক্ষের লোকেরা দেশীয় ও দাড়ালো অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলে সরাই মরল গ্রুপের নুরুল হক ও বাবুল মিয়া নিহত হন। এসময় উভয় পক্ষের ৩০ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা যায়। এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহজাম মিয়ার মৃতু হয়।

শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

শেয়ার করুন