২৩ এপ্রিল ২০২০


বালাগঞ্জে উজ্জীবন যুব সংঘের ত্রাণ বিতরণ

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উজ্জীবন যুব সংঘের উদ্যোগে শতাধিক কর্মহীন পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্যের মধ্য ছিল চাল, ডাল, তেল, লবন, আলু, মরিচ, হলুদ ও সাবান।

বুধবার রাতে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বালাগঞ্জ উজ্জীবন যুব সংঘের সভাপতি লাল মোহন দাস নান্টু ও সাধারণ সম্পাদক নয়ন তালুকদার বলেন, শতাধিক পরিবারে আমাদের সামান্যতম খাদ্য সামগ্রী উপহার দিতে পারায় অনেকটা তৃপ্তি পেয়েছি। এই কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি উজ্জীবন পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

শেয়ার করুন