২১ এপ্রিল ২০২০


জকিগঞ্জের রাজা মিয়া একজন মানবিক পুলিশ

শেয়ার করুন

জকিগঞ্জ প্রতিনিধিঃ ক্ষুদ্র একটি ভাইরাসের কাছে পুরো পৃথিবীই থমকে আছে। সকল কৌশল যখন ব্যর্থ তখন মহান রাব্বুল আলামীনের কাছে সাহায্য চাওয়া ছাড়া বিকল্প কোন উপায় নেই। স্বেচ্ছায় হোক কিংবা জোর করেই হোক সকল কাজ কে ছুটি দিয়ে মানুষ এখন গৃহে বন্ধি। এর ব্যাতিক্রম নয় আমাদের জকিগঞ্জ বাসীও। গৃহ বন্ধি অবস্থায় সবচেয়ে অসহায় অবস্থায় আছে দরিদ্র (দিন মজুর) মানুষ গুলো। মুখ খুলে কাউকে কিছু বলতে পারছে না। খুবই কষ্টে দিন কাটাচ্ছে তারা। এমন সময় বসে নেই বাংলাদেশের পুলিশ।
 
কিন্তুু ব্যতিক্রম জকিগন্জ থানার পুলিশ অফিসার রাজা মিয়া। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি ভাইরাল করেন। এর সূত্র ধরে জকিগন্জ থানার অফিসার রাজা মিয়ার সাথে যোগাযোগ করা হলে, তিনি বলেন এসপি স্যারের উদ্যোগে আমরা মানুষের বাড়িতে খাবার নিয়ে যাচ্ছি।
 
তাছাড়া আমি আমার বেতনের টাকা দিয়ে কয়েকটি সামাজিক সংগঠনকে অর্থদান করেছি। পাশাপাশি আমার মায়ের ইচ্ছে পুরনে আমার নিজ বাড়িতে ৫০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি। নিজের কর্মস্থল জকিগন্জ থানার প্রায় ৪০ জনকে নিজের টাকা দিয়ে খাদ্য সামগ্রী কিনে দেই। এমন কর্মকান্ডে জকিগন্জের মানুষের মুখে রাজা মিয়া একজন মানবিক পুলিশ হিসাবে ভূষিত হয়েছেন। তাছাড়া তিনি গত ফেব্রুয়ারি মাসের মাসিক সভায় সিলেটের পুলিশ সুপার তার ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সার্টিফিকেট ও পুরুষ্কার দিয়ে সম্মানিত করেন।

শেয়ার করুন