১৮ এপ্রিল ২০২০


লকডাউন অমান্য করে সিলেটে প্রবেশ করলো যাত্রীবাহী ট্রেন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ লকডাউন অমান্য করে সিলেটে প্রবেশ করলো যাত্রীবাহী একটি ট্রেন। বিকাল ৫ টার পর হঠাৎ করেই সিলেট রেলওয়ে স্টেশনে এসে থামে এই ট্রেন।

করোনা প্রাদুর্ভাব রোধে সিলেটকে লকডাউন ঘোষণা করা হয়েছে গত ১১ এপ্রিল। বাইরে থেকে সিলেটের ভেতরে ঢুকা ও সিলেট থেকে বাইরের জেলায় যাওয়া সম্পূর্ণ বন্ধ করা হয়েছে।
তবুও আজ শনিবার (১৮ এপ্রিল) বিকাল  ৫টায় ১’শ যাত্রী নিয়ে সিলেটে এসে পৌছেছে ট্রেন। লকডাউন অমান্য ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে যাত্রী নিয়ে সিলেটে ট্রেন প্রবেশ করে।

শনিবার বিকেল ৫টায় ৫৪ জনকে নিয়ে ঢাকা থেকে একটি যাত্রীবাহী ট্রেন সিলেটে এসে পৌঁছায়। যদিও গত ২৪ মার্চ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ করা হয়। এরপর গত ১১ এপ্রিল লকডাউন করা হয় সিলেটকে। সিলেটের বাইরে যাওয়া ও প্রবেশ দুটোই নিষিদ্ধ করা হয়। তবে সকল নিষেধাজ্ঞা অমান্য করেই যাত্রী নিয়ে ট্রেনটি সিলেটে আসে। মহামারী করোনাভাইরাসের এই সময়ে ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা থেকে যাত্রী নিয়ে এভাবে ট্রেন আসার ঘটনায় সিলেট জুড়ে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ মিয়া গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে রেলওয়ে স্টেশনে যান। জেলা প্রশাসনকে না জানিয়ে সিলেট স্টেশনে ট্রেনের প্রবেশের কোনো কারণ ব্যাখ্যা করতে পারেননি রেল স্টেশনের ব্যবস্থাপক মো. খলিলুর রহমান। পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে রেলওয়ের ২৩ কর্মকর্তা ও ৩১ জন যাত্রী ওই ট্রেন থেকে নেমেছেন বলে নিশ্চিত হন এরশাদ মিয়া।

ট্রেনে আসা কয়েকজান যাত্রী বলছেন- তারা ঢাকা থেকে আসছেন।

এ ব্যাপারে সিলেট রেল স্টেশনের ম্যানেজার খলিলুর রহমানের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

শেয়ার করুন