বালাগঞ্জ প্রতিনিধিঃ করোনা ভাইরাস নিয়ে দেশে চলমান সংকটময় পরিস্থিতিতে সিলেট জেলা বিএনপির সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটির সহ-সভাপতি ও বোয়ালজুড ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান হাজী আব্দুন নুর (নুর মিয়া) ও তার পরিবারের পক্ষ থেকে উপজেলার পূর্ব গৌরিপুর ও পূর্ব পৈলনপুর ইউনিয়নের ১৮টি ওয়ার্ডে হত দরিদ্রের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বালাগন্জ উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান, বালাগন্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জিতু ও হেলাল আহমদ, পূর্ব পৈলনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক শামীম আহমদ, পুর্ব গৌরিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর্জা আব্দুল বাছিত, পুর্ব গৌরিপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আব্দুর রব সিদ্দীকী, সহ সাংগঠনিক সম্পাদক ডা. আইন উদ্দিন, বালাগন্জ উপজেলা যুবদল নেতা মোস্তফা খান, বালাগন্জ উপজেলা ছাত্রদলের সভাপতি আজমুল হোসেন, সাবেক ছাত্রনেতা সাইফুর রহমান তালুকদার, রিপন মিয়া, লাল সবুজ পেশাজীবী পরিষদের সভাপতি ফখরুল ইসলাম রাজু, বিএনপি নেতা বদরুল আলম, যুবনেতা রাজু আহমেদ, মিজান আহমদ, নাসির আহমদ, ছাত্রনেতা শাহজাহান গাজী, হুসেন আহমদ, আব্দুশ শুকুর প্রমুখ।