৪ ফেব্রুয়ারি ২০২২


নবীগঞ্জে রাজনা হক্যাকাণ্ডে বাড়িওয়ালা ও তার ছেলে আটক

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় রাজনা বেগমকে (২০) গলা কেটে হত্যায় জড়িত থাকার অভিযোগে বাড়িওয়ালা ও তার ছেলেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তারা দু’জন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। আটক ব্যক্তিরা হলেন- রসুলগঞ্জ এলাকার সফিক আলী ও তার ছেলে মামুন মিয়া।

বিশ্বস্থ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিনগত রাতে র‌্যাব, হবিগঞ্জ ক্যাম্পের একটি দল উপজেলার রসুলগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে বাবা-ছেলেকে আটক করে।

এর আগে বুধবার নবীগঞ্জ থানায় হত্যা মামলাটি করেন নিহত রাজনার ভাই সুফী মিয়া। এতে রাজনার স্বামী জাকারিয়া, শ্বশুর সবুজ মিয়া, বাড়িওয়ালা শফিক মিয়া, তার ছেলে মাসুম মিয়া ও প্রতিবেশী এরশাদ মিয়াকে আসামি করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও নবীগঞ্জ থানার এসআই স্বপন সরকার জানান, যৌতুক না দেওয়ায় রাজনাকে গলা কেটে হত্যা করা হয় বলে মামলায় উল্লেখ করেছেন বাদী। এ নিয়ে তদন্ত চলছে ও আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি রাতে নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ সদর ইউনিয়নের রসুলগঞ্জ এলাকায় জাকারিয়ার ভাড়া বাসা অর্থাৎ শফিক আলীর বাসা থেকে রাজনার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় বাসাটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ওইদিন সন্ধ্যায় রাজনা তার স্বামী জাকারিয়ার সঙ্গে বাসায় ছিলেন বলে জানায় পুলিশ।

শেয়ার করুন