১১ এপ্রিল ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে নারায়ণগঞ্জ থেকে ফেরত আসা এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে।
শনিবার হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, শুক্রবার নারায়ণগঞ্জ থেকে আসা ৯ জন ও বৃহস্পতিবার আসা আরো ১৬ জনকে খুঁজে বের করেছে পুলিশ। তাদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যার আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। এদের মধ্যে ৬ জন নারী ও বাকিরা পুরুষ।
নারায়ণগঞ্জ থেকে সবচেয়ে বেশি শ্রমিক জেলার আজমিরীগঞ্জ উপজেলায় ফিরেছেন বলে জানা গেছে। কিন্তু এখনও সবাইকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।