২৪ এপ্রিল ২০২৩
ডেস্ক রিপোর্ট : দক্ষিণ সুরমা উপজেলার সাত মাইল এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩৮ বছর বয়সী এক সিএনজি অটোরিকশারযাত্রী নারী নিহত হয়েছেন। নিহত নারীর নাম জানা না গেলেও তিনি দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের আদিতপুর গ্রামের তোতা মিয়ার স্ত্রী বলে জানা গেছে।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার রশিদপুর এলাকার মধ্যবর্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে একটি ট্রাক সিলেট থেকে রশিদপুরের দিকে যাচ্ছিল। দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার রশিদপুর এলাকার মধ্যবর্তী সাত মাইল এলাকায় আসা মাত্র বিপরীতমুখী সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশা মহিলা যাত্রী নিহত হন।
দক্ষিণ সুরমার থানার ওসি (তদন্ত) সুমন কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।