৮ এপ্রিল ২০২০
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগর উপজেলার ডাক্তার, নার্সদের ব্যক্তিগত সুরক্ষা পোষাক (পিপিই) ও সার্জিক্যাল মাস্ক প্রদান করেছেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া।
বুধবার সাবেক সাংসদ এহিয়া ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা আক্তারের উপস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সাকিব আব্দুল্লাহ চৌধুরীর হাতে এসব তুলে দেন। ডাক্তার ও নার্সরা নিজেদের সুরক্ষিত রেখে যাতে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করতে পারেন সেজন্য পিপিই (পারসোনাল প্রটেকটিভ ইকুইমেন্ট) ও সার্জিক্যাল মাস্ক প্রদান করেন এহিয়া।
তাছাড়া ওসমানীনগর থানায়ও সার্জিক্যাল মাস্ক প্রদান করেছেন সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। আজ বুধবার (৮এপ্রিল) দুপুরে তিনি ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক’র কাছে সার্জিক্যাল মাস্ক হস্তান্তর করেন।