৩ ডিসেম্বর ২০২১


নগরীর মোড়ে মোড়ে চলছে ট্রাফিক পুলিশের তল্লাশি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : ট্রাফিক পক্ষ উপলক্ষ্যে নগরের বিভিন্ন মোড়ে চেক পোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে সিলেট মহানগর ট্রাফিক পুলিশ। যানবাহন ও চালকের কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে। বুধবার থেকে শুরু হওয়া ট্রাফিক পক্ষের অভিযান চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। নগরবাসীকে ট্রাফিক আইন মানতে উৎসাহিত করার পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরানো এবং সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে এই ট্রাফিক পক্ষ শুরু হয়।

ট্রাফিক পক্ষের অংশ হিসেবে নগরীর মোড়ে মোড়ে ট্রাফিক আইন মেনে চলতে গাড়ি ও মোটরসাইকেল চালকদের উৎসাহিত করতে দেখা গেছে। এসময় কেউ আইন না মানায় মামলা দিতেও দেখা যায়। ট্রাফিক পক্ষের অংশ হিসেবে বুধবার প্রচারণা করা হয়।

এসএমপির ট্রাফিক পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার পিপিএম বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে সিলেট মহানগরীতে ১৫দিন ব্যাপী চলবে ট্রাফিক পক্ষ। কেউ আইন না মেনে চলাচল করলে তার বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা।

শেয়ার করুন