৮ এপ্রিল ২০২০


আল্লামা ইমাম বাড়ির ইন্তেকাল

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, আওলাদে রাসূল, শায়খুল ইসলাম সাইয়িদ হোসাইন আহমদ মাদানী (র.) এর খলিফা শায়খুল হাদীস আল্লামা আব্দুল মোমিন শায়খে ইমামবাড়ি ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি………….রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ১০০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

মঙ্গলবার মধ্যরাতে তিনি নিজ বাড়িতে ইন্তিকাল করেন। বুধবার দুপুর আড়াইটায় তাঁর নিজ গ্রামের মাঠে জানাজার নামাজ শেষে দাফন করা হবে।

শায়েখে ইমামবাড়ি ১৯৩০ সালে হবিগন্জে তিনি জন্মগ্রহন করেন। ৬ বচর দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করে দাওরায়ে হাদীস পাশ করেন। ২০০০ সালে তিনি জমিয়তের কেন্দ্রীয় পৃষ্টপোষক নির্বাচিত হন।

প্রসঙ্গত, তিনি ২০০৫ সাল থেকে মৃত্যু পর্যন্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ছয পুত্র এবং তিন কন্যা সন্তানের জনক ছিলেন। দুই ছেলে তার জীবদ্দশায় মৃত্যুবরণ করেন। এক ছেলে লেখা পড়াকালীন সময়ে শিয়া আততায়ীদের‌ হাতে শাহাদাত বরণ করেন।

শেয়ার করুন