নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বে মহামারী আকার ধারন কোড়া প্রানঘাতী করোনা ভাইরাসের কারণে মানুষের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। দেশের অন্যান্য বিভাগে করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব থাকলেও বঞ্ছিত ছিল সিলেট। কিন্তু আজ থেকে সিলেটেও করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব স্থাপন করা হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ও ভাইরোলোজি বিভাগে স্থাপিত পিসিআর ল্যাবে কোভিড-১৯ পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় পরীক্ষা শুরু হওয়া এ ল্যাবে প্রতিদিন ১৮৮টি নমুনা পরীক্ষা করা যাবে।
হাপসাতালের পরিচালক ইউনুছুর রহমান জানান, এ ল্যাবে এক সঙ্গে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা যায়। সেক্ষেত্রে দু’দফায় প্রতিদিন ১৮৮টি নমুনা পরীক্ষা করতে চার ঘণ্টা সময় লাগবে। বিভাগের চার জেলার প্রত্যেকটি উপজেলার নমুনা সংগ্রহ করে এ ল্যাবে পরীক্ষা করা হবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, নমুনা পরীক্ষার পর সরকারি নির্দেশনা অনুযায়ী ফলাফল সরকারি রোগতত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হবে। সেখান থেকে ফলাফল প্রকাশ করা হবে।
নমুনা পরীক্ষা জন্য ল্যাবটিতে চারজন অধ্যাপকের সমন্বয়ে ৩১ জন কাজ করছেন বলে জানান হাপসাতালের উপ-পরিচালক হিমাংশু লাল।
এছাড়া করোনাভাইরাসের জন্য সিলেটে দুটি হটলাইন সার্বক্ষণিক চালু আছে। সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে এই হটলাইন চালু করা হয়েছে।
হটলাইন দুটি হলো- ০১৭১৩২৩২৭৩৩ এবং ০১৭১৪১৬৪৬৫৫।