৩০ সেপ্টেম্বর ২০২৩
নিজস্ব সংবাদদাতা : ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে সিলেটের গোলাপগঞ্জে ।
শনিবার (৩০ সেপ্টেম্বর) উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালানো হয়। জানা গেছে, সড়ক-পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারা অনুযায়ী মোবাইলকোর্ট পরিচালনা করে ৪ হাজার ৩ শত টাকার এসব অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চৌধুরী ।সহযোগিতায় ছিল গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ । জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী।
এএস // আতারা