৬ এপ্রিল ২০২০


নগরীর হাউজিং এস্টেট ‘লকডাউন’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেটে একব্যক্তি। রোববার সন্ধ্যায় ওই চিকিৎসকের শরীরে করোনাভাইরাস সনাক্তের বিষয়টি নিশ্চিত করেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল। আক্রান্ত হওয়া ওই রোগী পেশায় চিকিৎসক ও নগরীর হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা।

এদিকে, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাতে নগরীর হাউজিং এস্টেট এলাকা লকডাউন করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঢুকতে ও বের হতে দেয়া হচ্ছেনা।

সুত্র জানায়, ওই চিকিৎসকের পরিবারের সদস্য সম্প্রতি বিদেশ থেকে এসেছেন বলে জানা গেছে। তাকে রাতে শহীদ শামসুদ্দিন হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল রয়েছে। আক্রান্ত হওয়া রোগী এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন এবং নিয়মিত একটি প্রাইভেট প্র্যাকটিস করতেন। এরফলে চিকিৎসক ও রোগিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

এসএমপির এয়ারপোর্ট থানার ওসি সাহাদাত হোসেন বলেন, কেবল ওই চিকিৎসকের বাড়ি নয়, আমরা হাউজিং এস্টেটের মূল ফটক বন্ধ করে দিয়েছি। আপাতত কাউকে প্রবেশ করতে বা বাইরে বেরুতে দিচ্ছি না।

শেয়ার করুন