৬ এপ্রিল ২০২০


সিলেটে ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাস আতঙ্কের মাঝেই বৃষ্টির পূর্বাভাস! বাংলাদেশসহ গোটা বিশ্ব জুড়ে করোনার প্রাদুর্ভাব। সবশেষ সিলেটেও ধরা পড়েছে কোভিট-১৯ ভাইরাসে এ আক্রান্ত একজন। এমন পরিস্থিতিতে আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে- মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তাই আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভাগ সিলেটে ঝড়-বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়-বৃষ্টি হবে রাজধানী ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দু’য়েক জায়গাও। আর আকাশ আংশিক মেঘলা থাকবেই।

রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস এমনটাই বলছে। পূর্বাভাসে বলা হয়েছে- এ ছয় বিভাগ ছাড়া দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ’

সিলেটে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববার সন্ধ্যা ৬টায় সিলেটে বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৪২ শতাংশ। দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২১ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬ টা ১১ মিনিটে।

শেয়ার করুন