১ মে ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে করোনায় মৃত্যুহীন দিনে আক্রান্ত হয়েছেন হয়েছেন ৪১ জন। আর সুস্থ হয়েছেন ৭৭ জন। সিলেটে গত ২৳ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৪১জন। এর মধ্যে সিলেট জেলার ২০ জন, সুনামগঞ্জের ৯ জন, হবিগঞ্জে ৯ জন, মৌলভীবাজারে ৩ জন। এনিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬৯২ জন। এরমধ্যে সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ২৭০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৩৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৩৬৯ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩১৯ জন।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
একই সময়ে সুস্থ হয়েছেন ৭৭ জন। এরমধ্যে সিলেটের ৬৪ জন ও মৌলভীবাজারের আরও ১৩ জন রয়েছেন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ২৩৭ জন। এর মধ্যে সিলেট জেলার ১২ হাজার ৬১৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬২৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৮০৮ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১৮৬ জন সুস্থ হয়েছেন।
সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪ জন করোনা আক্রান্ত রোগী। এনিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৩৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ২১৪ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১০ জন, মৌলভীবাজারে ৬ জন।
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা না যাওয়া মৃত্যুর সংখ্যা অপরিবর্তীত রয়েছে। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫০ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৭৭ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৮ জন রয়েছেন।