১৪ সেপ্টেম্বর ২০১৭


ছাতকে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শেয়ার করুন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে রবিন আহমদ (৫) নামের একশিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার উত্তর খুরমা ইউপির নয়া মৈশাপুর গ্রামে এঘটনা ঘটে।

জানা যায়, মৈশাপুর গ্রামের হিরণ মিয়ার পুত্র রবিন আহমদ বাড়ির আঙ্গিনায় খেলা করতে গিয়ে পাশের ডোবার পানিতে পড়ে তার মৃত্যু ঘটে। ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

 

(আজকের সিলেট/১৪ এপ্রিল/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন