১৩ মার্চ ২০২০


মাধবপুরে জুয়ার বোর্ডের পাহারাদারের লাশ উদ্ধার

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ইসমাইল হোসেন নামের(৫৮) এক জুয়ার বোর্ডের পাহাড়াদারের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।

শুক্রবার দুপরে মাধবপুর থানা পুলিশ তার বাড়ির পাশে রেল সড়কের নিকট থেকে তার লাশ উদ্ধার করে।

খবর পেয়ে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন,মাধবপুর থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন, ওসি (তদন্ত) গোলাম দস্তগীর ও আখাউড়া সিলেট রেল সেকশনের শ্রীমঙ্গল রেলওয়ে থানার পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে।

নিহতের মেয়ে নূরজাহান ও ভাতিজী সায়মা আক্তার জানান, রেল সড়কের পূর্ব পাশে চা বাগান এলাকায় প্রতিরাতেই জুয়া খেলার একটি বোর্ড বসে। জুয়া খেলায় আইনশৃংখলা রক্ষাকারী ব্যক্তিদের আগমনে খবর দেয়ার জন্য প্রতিরাতে ইসমাইল ৫শত টাকা মুজুরীতে পাহাড়ায় নিযুক্ত ছিল। ওই দিন রাত সাড়ে দশটায় প্রতি দিনের ন্যায় ঘর থেতে বের হয় ইসমাইল। পর দিন সকালে রেল সড়কের পাশে তারা বাবার লাশ ক্ষতবিক্ষত দেখতে পায়। তাদের পরিবারের অভিযোগ তার বাবাকে পরিকল্পতি ভাবে হত্যা করে লাশ রেল সড়কের পাশে ফেলে যায়।

মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন বলেন, নিহতের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। নিহতের পক্ষে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন