২০ মার্চ ২০২০


বিকাল ৪টার মধ্যে শাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীদের শুক্রবার (২০ মার্চ) বিকাল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের বিকাল ৪টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত আবাসিক হল বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

একইসঙ্গে হল প্রশাসনকে সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ করোনা প্রতিরোধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের নিজ নিজ বাড়ি ও বাসায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

শেয়ার করুন