১৪ জুলাই ২০২৩


নবির ব্যাটে ভর করে আফগানিস্তানের সংগ্রহ ১৫৪

শেয়ার করুন

মিজান মোহাম্মদ : নবির অপরাজিত ৫৪ রানে ভর করে আফগানিস্তানের সংগ্রহ ১৫৪ রান। জয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের প্রয়োজন ১৫৫ রান।

এর আগে চার উইকেট হারিয়ে যখন বিপাকে আফগানিস্তান, তখন দলের হাল ধরেন মোহাম্মদ নবি ও নাজিবউল্লাহ জাদরান। কিন্তু তাদের এই জুটি ভেঙে দেন মিরাজ। যদিও একপ্রান্ত আগলে রেখে লড়াই করে গেলেন মোহাম্মদ নবি। তার ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় রয়েছে আফগানরা। ব্যাট করতে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি করিম জানাত, রশিদ খান, মুজিবুর রহমান। আশা জাগিয়েও বড় করতে পারেন নি স্কোর আজমত উল্লাহ। তিনি আউট হন ৩৩ রানে। খেলায় ২০ ওভার কাটিয়ে ৭ উইকেট হারিয়ে এই রান সংগ্রহ করে আফগানরা।

সাকিব আল হাসানের বল উড়িয়ে মারতে গিয়ে নাজমুল হাসান শান্তর তালুবন্দি হন করিম জানাত। বিদায় নেন ৩ রান করেই। এরপর দলের হাল ধরেন মোহাম্মদ নবি ও নাজিবউল্লাহ জাদরান। তাদের ৩৫ রানের জুটি ভাঙেন মিরাজ। চতুর্দশ ওভারে তার বল উইকেটের পেছনে তুলে দেন নাজিবউল্লাহ। দারুণ ক্যাচে ২৩ রানে আফগান ব্যাটারকে বিদায় করেন লিটন।

এর আগে দুই টি-টোয়েন্টি ম্যাচ সিরিজের প্রথমটিতে আগানিস্তানের মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন টাইগার দলপতি সাকিব আল হাসান।

আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি আফগানরা। তৃতীয় ওভারের প্রথম বলে ছক্কা হাঁকান জাজাই। পরের বলে আর পারলেন না। তৌহিদ হৃদয়ের হাতে ক্যাচ তুলে ৮ রানে বিদায় নেন তিনি। পরের ওভারের পঞ্চম বলে তাসকিনের বল উড়িয়ে মারতে গিয়ে মেহেদি হাসান মিরাজের তালুবন্দি হন গুরবাজ। ১১ বলে ১৬ রান করে তিনি বিদায় নেন।

তিনে ব্যাট করতে নামা ইবরাহিম জাদরান বিদায় নেন জাজাইয়ের মতো। পঞ্চম ওভারের তৃতীয় বলে হাঁকান ছক্কা। শরিফুল ইসলামের পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ তুলে নেন বিদায়। ৮ রান করে সাজঘরে ফেরেন আফগান এই ব্যাটার।

বল হাতে বাংলাদেশের পক্ষে সাকিব আল হাসান ৪ ওভার হাত ঘুরিয়ে ২৭ রানে ২ ইউকেট নেন।

শেয়ার করুন