১৯ মার্চ ২০২০
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বিয়েসহ সকল ধরণের সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে ধর্মীয় সভা-সমাবেশ, সামাজিক সংগঠনের অনুষ্ঠান, জনসমাগমমূলক অনুষ্ঠানও নিষিদ্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ কথা জানিয়েছের সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুল আহাদ।
জেলা প্রশাসক জানান, বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিয়েসহ সব সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার জন্য বলা হয়েছে। ধর্মীয় সমাবেশসহ কোনো সভা-সমাবেশ অনুমতি ছাড়া করা যাবে না।
তিনি জানান, গত ১৫ দিনে সুনামগঞ্জ জেলায় ২২৮৮ জন প্রবাসী দেশে ফিরেছেন। তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হচ্ছে।
করোনাভাইরাসে সচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছে প্রশাসন। ইতোমধ্যে সুনামগঞ্জের সব পর্যটন স্পটে ইতিমধ্যে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে।