৩০ আগস্ট ২০২০


ধোপাগুলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে আহত ৩

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: সিলেট-কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছেন। তবে তাৎক্ষনিকভাবে আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

রোববার সকাল পৌনে ১১টার দিকে ওই সড়কের ধোপাগুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন। দুর্ঘটনায় দুমরেমুচরে যাওয়া সিএনজির বিপরীতে মাইক্রোবাসের সামনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসএমপির এয়ারপোর্ট থানার ওসি এসএম শাহাদান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের তিনজনই সিএনজি অটোরিকশার যাত্রী। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

শেয়ার করুন