১৮ মার্চ ২০২০
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জের সদর, বিশ্বম্ভরপুর, জগন্নাথপুর, দিরাই দোয়ারাবাজার, দক্ষিণ সুনামগঞ্জ, জামালগঞ্জসহ ৭ উপজেলায় ৪০ জন প্রবাস ফেরত ব্যক্তি হোম কোয়ারান্টাইনে রয়েছেন।
জেলা সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, সদরে ৯ জন, জগন্নাথপুরে ১৮ জন, বিশ্বম্ভরপুরে ৬ জন, জামালগঞ্জে ১ জন, দক্ষিণ সুনামগঞ্জে ১ জন, দিরাইয়ে ২ জন, দোয়ারাবাজারে ৩ জন হোম কোয়ারান্টাইনে রয়েছেন।
প্রবাসীরা সৌদি আরব, ইতালি, ইংল্যান্ড, ওমান, পর্তুগাল কুয়েত থেকে দেশে এসেছেন। তবে আজ পর্যন্ত জেলার বাকী উপজেলাগুলোতে কেউ হোম কোয়ারান্টাইনে নেই।
এদিকে সুনামগঞ্জের ছাতক পৌর শহরে না মানায় এক সৌদী প্রবাসী মো. গিয়াস উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আাদালত। তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মোঃ মইনুল ইসলামের ছেলে।
বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ছাতক উপজেলা নিবাহী অফিসার মো. গোলাম কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেন,ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল,ওসি তদন্ত মইনুদ্দিন, ডা. রাজীব চক্রবর্তী প্রমুখ।
ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা বলেন, হোম কোয়ারান্টাইন না মানায় ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করা হয়েছে।
তিনি বলেন, করোনা ভাইরাস থেকে সাধারণ জনগণকে সচেতন করতে আমরা উপজেলা ও পুলিশ প্রশাসন বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন শ্রেণীপেশার মানুষজনকে সম্পৃত্ত করছি সচেতন করা হচ্ছে।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামছ উদ্দিন জানান, জেলায় বিদেশ ফেরৎ ৪০ জনকে হোম কোয়ারান্টাইনের নজরদারীতে রাখা হয়েছে।