৫ ফেব্রুয়ারি ২০২০


একুশে বইমেলায় বিয়ানীবাজারের কাওছারের বই

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : সিলেটের বিয়ানীবাজার উপজেলার শালেশ্বর গ্রামের আলী ফজল মোহাম্মদ কাওছারের লেখা বই ‘সিলেটি পীর আউলিয়ার জীবনী’ অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ রাইটার্স গিল্ড প্রকাশনী থেকে প্রকাশিত বইটি সিলেটের সর্বজন স্বীকৃত পীর আউলিয়াদের জীবনী নিয়ে লেখা। যারা ধর্মীয় তথা দেশের বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

একুশে বইমেলায় আলী ফজল মোহাম্মদ কাওছারের লেখা বইটি পাওয়া যাচ্ছে ৪৮৪-৪৮৫ নম্বর বাংলাদেশ রাইটার্স গিল্ডের স্টলে। এছাড়া সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একুশে বইমেলায় জসিম বুক হাউজেও পাওয়া যাচ্ছে বইটি।

শেয়ার করুন