১৮ মার্চ ২০২০


সিলেটে কোয়ারেন্টাইনে ২৮৯ জন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : করোনা সন্দেহে সিলেটে ২৮৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। হাসপাতালে কোয়ারেন্টাইনে আছেন সৌদি ফেরত এক নারী এবং ১০ জন ইতোমধ্যে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। এছাড়া মৌলভীবাজারে ১১৩ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন জানান ওই জেলার সিভিল সার্জন ডা. তৌহিদ আহমদ। আর সুনামগঞ্জে ১৪ জন ও হবিগঞ্জে ৮ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন জানান সংশ্লিষ্টরা।

সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল আরো বলেন, সিলেটের যে ২৮৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, তাদের বেশিরভাগই প্রবাসী। রয়েছেন তাদের স্বজনরাও।

শেয়ার করুন