২১ আগস্ট ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম।
রোববার (২০ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক ক্রাইম কনফারেন্সে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে তার হাতে পুরস্কার তুলে দেন সিলেটের পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত এসপি (গোলাপগঞ্জ সার্কেল) সুদীপ দাস।
চলতি বছরের জুলাই মাসে অভিন্ন মানদন্ডের ভিত্তিতে উপজেলার শান্তি শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামী গ্রেফতার সহ গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনের স্বীকৃতিসরূপ গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এর আগেও এ বছরের ফেব্রুয়ারি মাসের অভিন্ন মানদন্ডের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার পান তিনি।
গত বছরের ৩১ জুলাই গোলাপগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন মো. রফিকুল ইসলাম।