২৯ সেপ্টেম্বর ২০২৩


সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস-পিকআপ সংঘর্ষে আহত ১০

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস-পিকআপ সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে জালালাবাদ থানা এলাকার আউশা, চানপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- সাবুল, আফিয়া, মুন্নি, জান্নাত, কল্পনা, সফিকসহ আরো বেশ কয়েকজন। আহদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, জালালাবাদ থানা এলাকার আউশা, চানপুর মহাসড়কে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আহত হন ১০জন যাত্রী।

আজকের সিলেট / জে কে এস ( জনি কান্ত শর্মা )

শেয়ার করুন