১৪ মার্চ ২০২০


৯৯৯ ফোনে সরকারি গাছ জব্দ

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় সরকারি দুইটি রেন্টি গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। খবরটি এলাকাবাসী ৯৯৯ এর মাধ্যমে অভিযোগ করার পর গাছগুলো জব্দ করেছে কুলাউড়া থানা পুলিশ। গাছ দুইটির আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধ লক্ষাধিক টাকা।

জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সামনে পুকুরের উত্তরপারের ওই গাছ দুইটি শনিবার সকাল থেকেই কাটা শুরু করেন স্থানীয় বাসিন্দা নিপার মিয়া ও তার ছেলে জেবলু মিয়া। গাছ কাটার বিষয়ে এলাকাবাসী ৯৯৯ এ অভিযোগ করলে কুলাউড়া থানা পুলিশ উপস্থিত হয়ে গাছগুলো জব্দ করে।

গাছ কাটার বিষয়ে জেবলু মিয়া জানান, তিনি তাদের লিজকৃত জমি থেকে গাছগুলো কেটেছেন। তবে লিজের কোন কাগজ দেখাতে পারেননি।

শেয়ার করুন