১০ মার্চ ২০২০


সাবেক অর্থমন্ত্রী মুহিতের সংবর্ধনা আজ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট অর্থনীতিবিদ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে কৃষি প্রডিউসার অর্গানাইজেশন এর উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হবে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নগরীর হাফিজ কমপ্লেক্সে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ শ্রীনিবাস দেবনাথ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ পরিচালক কৃষিবিদ মো. সালাহ উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এনএটিপি প্রকল্প-২ এর উপ পরিচালক কৃষিবিদ গৌর গোবিন্দ দাশ।

এছাড়া উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন জেলা ও উপজেলা পর্যায়ের কৃষি কর্মকর্তাবৃন্দ। এতে সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন কৃষি প্রডিউসার অর্গানাইজেশন সিলেটের সহ-সভাপতি সৈয়দুর রহমান ও সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র চন্দ। #

শেয়ার করুন