২ আগস্ট ২০২০


কামরান পরিবারে ‘জুনিয়র’ কামরান

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : মাত্র অল্প কিছু দিনের জন্যই ছেলের পক্ষের নাতির মুখ দেখা হলোনা সিটি কর্পোরেশনের ইতিহাসের প্রথম মেয়র ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সদ্য প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের। তার মৃত্যুর পর জৈষ্ঠ্যপুত্র ডা. আরমান আহমদ শিপলু এবার পুত্র সন্তানের জনক হয়েছেন। আর নিজের পিতা বদর উদ্দিন আহমদ কামরানের নামের সাথে মিল রেখেই ছেলের নামও রেখেছেন কামরান। পুরো নাম আরশান আহমদ কামরান।

রোববার বিকাল সাড়ে ৩টা দিকে ছেলে সন্তানের জন্ম দেন তার স্ত্রী ফারহানা আরমান। বর্তমানে মা ও ছেলে দুজনই সুস্থ আছেন।

কামরান পরিবারের ঘনিষ্টজন হিসেবে পরিচিত যুবলীগ নেতা মেহেদী কাবুল জানান, নবাজাতক ও মা দুজনই সুস্থ রয়েছেন। কামরান ভাইয়ের মৃত্যুর দেড়মাস পর তার নাতির জন্ম হলেও তিনি দেখে যেতে পারেননি আজ তিনি থাকলে সবচেয়ে বেশী খুশী হতেন।

শেয়ার করুন