১২ সেপ্টেম্বর ২০১৭


ওসমানী মেডিকেলে পরিচ্ছন্নকর্মী যখন চিকিৎসক

শেয়ার করুন

সৈয়দ রাসেল আহমদ:: চিকিৎসক ও চিকিৎসা সংশ্লিষ্টদের দায়িত্বে অবহেলা আর অনিয়মের কারণে পদে পদে ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগী-সাধারণরা।সিলেটের সর্বস্তরের জনগণের প্রধান চিকিৎসা কেন্দ্র এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।প্রতিদিন সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ এখান থেকে চিকিৎসা নিতে আসেন।তবে বেশিরভাগ অসহায় দরিদ্র মানুষ দুরদুরান্ত থেকে চিকিৎসা নিতে আসেন এখানে।তবে ওসমানী মেডিকেল কলেজ নিয়ে তাদের কাছে অভিযোগের শেষ নেই।রোগীদের সাথে ডাক্তারদের অবহেলা,ওয়ার্ড বয় কর্তৃক অসাদাচরণ,ঘুষ দুর্নীতি সহ নানান ধরণের সমস্যার সম্মুখীন হওয়ার অভিযোগ আছে।

হাসপাতালে পরিচ্ছন্নকর্মী দিয়ে চলছে চিকিৎসা সেবা। এ নিয়ে রোগী এবং সচেতন মহলে নানা প্রশ্ন এবং আতঙ্ক দেখা দিয়েছে,সরেজমিনে ১০ সেপ্টেম্বর রবিবার রাত ১০ টায় হাসপাতালের ৫ম তলায় শিশু বিভাগে (ইউনিট ২) গিয়ে দেখা যায়,ডিউটিতে থাকা দু’জন নার্স কয়েকজন রোগী নিয়ে ব্যাস্ত,তাদের পাশেই ডিঊটিতে থাকা একজন পরিচ্ছন্নকর্মী একটি শিশুকে সিরিজ দিয়ে সুই মারতে দেখা যায়।এছাড়াও সরকারি ঔষধ বিক্রি করার ও অভিযোগ পাওয়া যায় তার বিরুদ্ধে। পরিচয় লোকিয়ে তার সাথে কথা বললে জানা যায়,ডিউটিরত অবস্থায় এ ওয়ার্ডের সব কিছুই এসব পরিচ্ছন্ন কর্মীরা পরিচালনা করে থাকেন।নতুন রোগীর জন্য বেডের ব্যবস্থাও তারাই করে দেন ১০০-২০০ টাকার বিনিময়ে।

শেয়ার করুন