৫ মার্চ ২০২০


ভোলাগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড

শেয়ার করুন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে। তবে এঘটনায় কেউ হতাহত হননি। খবর পেয়ে সিলেট থেকে ফায়ার সার্ভিসের একটি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বুধবার রাতে ভোলাগঞ্জ বাজারের তালুকদার মার্কেটে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১১টায় ভোলাগঞ্জ বাজারে নাঈম মোহাম্মদ শহীদ তালুকদারের মালিকানাধীন মার্কেটে বন্ধ থাকা আল-আমিন মটরসে আগুন ধরে। সাথে সাথে আগুনের লেলিহান শিখা পুরো দোকানজুড়ে ছড়িয়ে পড়ে। ভস্মিভূত হয়ে যায় পুরো দোকান। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এসএম হুমায়ুন কার্নায়েন বলেন, দোকানের ভেতরে ব্যাটারী, এসিড ও মুবিল থাকায় আগুন কম সময়ের মধ্যে ছড়িয়ে পড়ে। তবে আগুনের উৎস সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানান।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হই। সময়মতো ফায়ার সার্ভিস না আসলে আশপাশের আরো দুটি দোকান ভস্মিভূত হয়ে যেতো।

শেয়ার করুন