৭ এপ্রিল ২০২৩
ডেস্ক রিপোর্ট : কোম্পানীগঞ্জে দু’পক্ষে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার কলাবাড়ি গ্রামের মইন উদ্দিন মিলন ও তজম্মুল তজই মিয়ার মধ্যে এ সংঘর্ষ ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গ্রামের মইন উদ্দিন মিলন ও তজই মিয়াদের মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা ও স্থানীয় সালিশ বিচার চলমান রয়েছে। ইফতারের পর মসজিদ থেকে ফেরার সময় মিলন ও তজইর মধ্যে এ নিয়ে বাকবিতন্ডা হয়ে। এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
কোম্পানীগঞ্জ থানার ওসি সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে জানান, এখনো কোনো পক্ষে থানায় লিখত অভিযোগ দেয়নি। অভিযোগ পাওয়া গেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে।