২৯ ফেব্রুয়ারি ২০২০
আরব আমিরাত প্রতিনিধিঃ সংযুক্ত আরব আমিরাতে ২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুবাই আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।
শুক্রবার আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ের একটি রেস্তোরায় আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি মাসুক উদ্দিন ইউসুফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সারোয়ার মুহুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন আমিরাত আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ। প্রধান বক্তা ছিলেন ইউএই আওয়ামী লীগের সদস্য সচিব প্রকৌশলী মহি উদ্দিন ইকবাল।
বিশেষ অতিথি ছিলেন ইউএই আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক শহীদ উল্লাহ মজুমদার, শাহীন আহমদ তালুকদার, আজিম মাষ্টার, শফিকুল হক, আলহাজ্ব মুজিবুর রহমান, কাছন আলী কাচা।

আরো উপস্থিত ছিলেন দুবাই আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মাসুক আহমেদ রুমেল, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, প্রচার সম্পাদক সাদিকুর রহমান চুনু, মেহেদী হাসান, ফয়সল আহমদ, মনির আহমদ, আবুল কালাম, আব্দুল মান্নান, জয় পাপ্পু, জিল্লুর রহমান, হাশেম শেখ, কাজী দিল্লা, মনির হোসেন, সাত্তার মোল্লা, আব্দুল মৌলা, আতিকুর রহমান, আনোয়ারুল হক জগলু, সুলতান ইসমাইল হোসেন, হারিছ আহমদ সহ আরো অনেকে।
বক্তারা বলেন, ভাষার জন্য একমাত্র জীবন দিতে হয়েছে বাঙ্গালী জাতিকে। বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছিল তাদের ঋণ আমরা কোনদিনই শোধ করতে পারবনা। সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বাররা জীবন দিয়ে আমাদের বাংলা ভাষা উপহার দিয়ে গেছেন। আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি।