৮ এপ্রিল ২০২৩
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় রুবেল মিয়া (২২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালি শরণার্থী শিবিরের বাসিন্দা।
শনিবার উপজেলার রাণীগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়।
চুনারুঘাট থানার ওসি মো. রাশিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই যুবক মিরাশী এলাকায় ভবঘুরের মত চলাফেরা করছিলেন। শুক্রবার রাতে স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে রুবেলকে শরনার্থী ট্রানজিট ক্যাম্পে পাঠানোর জন্য প্রক্রিয়া শুরু হয়েছে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী আটক রুবেলের পরিচয় শনাক্ত করেছেন জানিয়ে বলেন, ওই যুবকের বয়স যখন ৫ বছর ছিল; তখন যে কোনভাবে সে তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে চলে আসে। পরে গত ১৮ বছর ধরে এ দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছে। সে এর আগেও দেশের বিভিন্ন স্থানে কয়েকবার পুলিশের হাতে আটক হয়।