২৩ অক্টোবর ২০১৯


কুলাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে চা-শ্রমিকের মৃত্যু

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : কুলাউড়া উপজেলার ভাটেরা ও মাইজগাঁও স্টেশনের মধ্যবর্তী স্থানে ট্রেনে কাটা পড়ে সজল মৃধা (৪০) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সজল ভাটেরা চা বাগানের কান্ত মৃধার ছেলে বলে জানা গেছে।

বুধবার দুপুরে কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এ ঘটনা ঘটে।

কুলাউড়া রেলওয়ে থানার ওসি সাজিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আখাউড়া থেকে ছেড়ে আসা সিলেটগামী কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনটি ভাটেরা ও মাইজগাঁও স্টেশনের মধ্যবর্তী মোমিনছড়া চা বাগান এলাকা অতিক্রমকালে ট্রেনের নিচে কাটা পড়ে সজল মৃধা ঘটনাস্থলেই মারা যান। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

শেয়ার করুন