১৬ ডিসেম্বর ২০২২


মৌলভীবাজারে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

শুক্রবার ভোরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। দিনের শুরুতে স্থানীয় স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পন করেছে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান।

স্মৃতিসৌধ বেদীতলে ও গণকবরে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের উদ্দেশে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মৌলভীবাজার -৩ (সদর রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত মহিলা আসন ( হবিগঞ্জ- মৌলভীবাজার) এমপি সৈয়দা জহুরা আলা উদ্দিন, জেলা প্রশাসক মো. মীর নাহিদ আহসান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান,সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেনসহ মুক্তিযোদ্ধা সংসদসহ প্রমুখ।

এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বিভিন্ন সংগঠন। পরে সকাল সাড়ে ৮টায় এম সাইফর রহমান ষ্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য কুচকাওয়াজ প্রদর্শন ও পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন