২৬ ফেব্রুয়ারি ২০২০


শাবি ও সিকৃবির ১২ শিক্ষার্থী পাচ্ছেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে দেশের ৩৬ টি বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে এই স্বর্ণপদক বিতরণ করবেন।

‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ প্রাপ্তদের তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রয়েছেন সর্বোচ্চ ১১ জন শিক্ষার্থী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ৭ জন ছাড়াও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) শিক্ষার্থী রয়েছেন ৫ জন।

শাবির মোছা. ফারজানা আক্তার, সাবরিন আরা, নাফিসা তাসনীম নূশা, ফাহিমা সুমাইয়া লস্কর, নাবিলা আহমেদ, মো. শামীম রেজা সাইমুন এবং প্রমা দাস তালুকদার বিন্তী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক।

সিকৃবির পদকপ্রাপ্তদের মধ্যে আছেন ইসরাত জাহান ইমা, কুশনুদ তাবাচ্ছুম, দেবাশিস শর্মা, শামীমা শাম্মী এবং কাজী ফাইজুল আজিম।

শেয়ার করুন