১৭ জানুয়ারি ২০২২


সুনামগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি রোকেস সম্পাদক তুহিন

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি পদে রবিউল লেইস রোকেস ও সাধারণ সম্পাদক পদে রুহুল তুহিন নির্বাচিত হয়েছেন। সরাসরি ভোটে অপর নির্বাচিতরা হলেন- সহ-সাধারণ সম্পাদক পদে এনাম আহমেদ ও এস এম মাহবুবুল হাসান, কোষাধ্যক্ষ হানিফ সুলেমান।

সোমবার সকাল থেকে সমিতি ভবনে চারটি পদে সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অন্যপদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি পদে মো. নানু মিয়া ও মো. সামছুল হক, পাঠাগার সম্পাদক গিয়াস উদ্দিন, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক জুনেদ আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এ আর জুয়েল, নির্বাহী সদস্য আনোয়ার হোসেন, জিয়াউর রহিম, গৌরাঙ্গ পদ দাশ, হেলাল উদ্দিন ও মো. মাসুক আহমদ।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আইনজীবী সোনাধন দাস, অন্য দুজন নির্বাচন কমিশনার ছিলেন আইনজীবী মো. মানিক মিয়া ও বিশ্বজিত চক্রবর্তী। ভোট গণনা শেষে রাত সাড়ে সাতটায় ফল ঘোষণা করেন তারা।

শেয়ার করুন