১১ সেপ্টেম্বর ২০১৭


ওসমানীনগরে প্রবাসীর আত্মহত্যা

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে নিবাশ চন্দ্র এশ(৫৫) নামের এক বাহরাইন প্রবাসী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত নিবাশ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঐহার দাস পাইলগাঁও গ্রামের মৃত নগেন্দ্র চন্দ্র এশ এর ছেলে।

সোমবার সন্ধ্যায় উপজেলার গোয়ালাবাজার স্কুল রোড থেকে পুলিশ নিবাশের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।

পুলিশ সূত্রে জানাযায়, বাাহরাই ফেরত নিবাশ চন্দ্র এশ গত ৮/১০ দিন পূর্বে চিকিৎসাজনীত কারণে উপজেলার গোয়ালাবাজার ইউপির স্কুল রোডের তার ভাই নির্মল চন্দ্র এশের ভাড়া বাসায় আসেন। বিদেশ থেকে একবারে দেশে এসে কোনো কিছু করতে না পারায় নিবাশের মধ্যে দীর্ঘ দিন থেকে হতাশা বিরাজ করছিল।

সোমবার বিকেলে বাসার লোকজনের অগোচরে নির্মল চন্দের বসত ঘরের জানালার গ্রীলের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় নিবাশের মৃত ঝুলে থাকতে দেখেন তার স্বজনরা।

বিষয়টি ওসমানীনগর থানা পুলিশকে জানালে পুলিশ সোমবার সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের পরিবার লোকজনের সাথে কথা বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হত্যাশার কারণেই নিবাশ আত্মহত্যা করেছেন। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

 

(আজকের সিলেট/১১ সেপ্টেম্বর/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন