২৩ ফেব্রুয়ারি ২০২০


বালাগঞ্জ ও ওসমানীনগরে দুটি কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠান হবে : শিক্ষামন্ত্রী

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় অচিরেই দুটি কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠান নির্মান করা হবে। পাশা্পাশি ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারণ কাজ করা হবে।

রোববার দুপুরে প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এ্যডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার হার যেখানে শেখ হাসিনার সরকার ২০০১ সালে রেখে গিয়েছিলেন ৬৮ ভাগে, ২০০৯ সালে আমরা ফিরে এসে পেয়েছি ৪৫ ভাগে। ৫ বছরে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করে গেলেও ৭ বছর পর ফিরে এসে দেখলাম আবারও সেই খাদ্য ঘাটতি। অর্থাৎ শেখ হাসিনা দেশেকে এগিয়ে নিয়ে গেছেন, পরে যারা এসছেন তারা দেশেকে পিছিয়ে নিয়েছেন।’

শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘২০০৯ সাল থেকে শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বে আছেন। আমি বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই বার বার আওয়ামী লীগকে জয়ী করে দায়ীত্ব দিয়েছেন দেশে পরিচালনার। তাই আজ দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। আজ সারা বিশ্বের মানুষ অবাক হয়ে বলে কি করে বাংলাদেশে এতো উন্নয়ন হচ্ছে? এতো জনসংখ্যা নিয়ে কিভাবে দেশ এগিয়ে যাচ্ছে?’

ট্রাস্টের সভাপতি রবিন পালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন- সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট লুৎফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মুস্তাকুর রহমান মওফুর, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার, ওসমানীনগর সার্কেল রফিকুল ইসলাম, সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আজাদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এসোসিয়েট প্রফেসর রাজিক আহমদ, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, তাজপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনু মিয়া, বৃত্তি বিতরণ অনুষ্ঠানের আহবায়ক ট্রাস্টি আনহার মিয়া, ওসমানীনগর মডেল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সাকির আহমদ শাহিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দাল মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাবেক সভাপতি কবির উদ্দিন, বর্তমান সহ সভাপতি আব্দাল মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধূরী নাজলু, যুগ্ন্ সম্পাদক অনোরুদয় পাল ঝলক, সাংগঠানিক সম্পাদক আনা মিয়া, বালাগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, ওসমানীনগর সেচ্চা সেবকলীগের আহবায়ক চঞ্চল পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল লেইচ প্রমুখ।

শেয়ার করুন