১৯ ফেব্রুয়ারি ২০২০
ডেস্ক রিপোর্ট: সিলেটের বিশ্বনাথে ঘরের তালা ভেঙ্গে ২টি গাভী গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। গাভী দুটির অনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।
সোমবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর ধর্মদা (নোয়াগাঁও) গ্রামের রিয়াজ উদ্দিন তালুকদারের বাড়িতে ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার রাতে এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রিয়াজ উদ্দিন তালুকদার।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
(আজকের সিলেট/ডেস্ক/এস আর/ঘ.)