১০ সেপ্টেম্বর ২০২৩


মধ্যনগরে নৌকার জনসমাবেশে-ভানু

শেয়ার করুন

মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর সদরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকার প্রচারনায় জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জনসমাবেশে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সাবেক যুগ্ম সচিব বিনয় ভূষন তালুকদার ভানু’র সমর্থনী লোকজন এতে অংশনেন।

সুনামগঞ্জ এক আসনের মনোনয়ন প্রত্যাশীর নির্বাচনী এলাকার মধ্যনগর উপজেলার বিভিন্ন গ্ৰাম থেকে মিছিলের মাধ্যমে জনসমাবেশকে স্বাগত জানান সর্বস্তরের জনতা।এতে মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আঃ ছাত্তারের সভাপতিত্ব করেন। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ আলাউদ্দিন ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনামুল হক এনামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.অসিত সরকার সজল। বিশেষ অতিথি সুনামগঞ্জ ১আসনের মনোনয়ন প্রত্যাশী সাবেক যুগ্ন সচিব বিনয় ভূষণ তালুকদার ভানু, প্রতিরোধ যোদ্ধা মুজিবুর রহমান জজ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমী বিরিশিরি পরিচালক সুজন হাজং, আওয়ামী লীগের শ্রম সম্পাদক উপানন্দ সরকার, সদস্য লিটন দত্ত, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিউটন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মধ্যনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার,সদস্য পিন্টু তালুকদার,দিপু তালুকদার প্রমুখ।

বক্তাগনের বক্তব্যে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের লক্ষে সকলের নৌকার ভোট চান।এবং বিশেষ অতিথির বক্তব্যে তুলে ধরেন আগামীদিনে আওয়ামী লীগের নেতৃত্বকে সুসঙ্গঠিত করে রাজপথে থাকতে হবে।এবং মনোনয়ন যাকেই দেন না কেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আসুন সকলি ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করে যাই।

শেয়ার করুন