১২ সেপ্টেম্বর ২০১৭


ব্যস্ত সময় পার করছেন বালাগঞ্জে মৃৎ শিল্পিরা

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উৎসবে প্রধান অনুষজ্ঞ দশভুজা দেবী দুর্গার মূর্তি। সিলেটের বালাগঞ্জ উপজেলায় প্রতিমা তৈরি ও সাজসজ্জায় ব্যাস্ত সময় পার করছেন আয়োজক ও কারিগররা।

উপজেলায় সার্বজনীন ও ব্যক্তিগত সব মিলিয়ে এ বছর ২৮টি টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে বলে উপজেলা পুজা পরিষদের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন ও সাধারণ সম্পাদক নয়ন তালুকদার জানিয়েছেন। সরজমিনে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ ঘুরে দেখা গেছে, মূর্তী তৈরীর কাজে ব্যস্ত সময় পার করছেন কারগিররা। উপজেলার কেন্দ্রীয পুজা মান্ডপ সদর ইউনিয়নের মদন মোহন আশ্রমে মন্ডপে প্রতিমা তৈরীর কাজ করছেন চুনারুঘাট থেকে আসা মৃৎশিল্পি বিমল পাল তার সাথে শম্বু বৈদ্য বলেন তারা ৭ টি মুর্তির কাজ করছেন এটা হলো তাদের শেষ মুর্তি।

মাধবপুর থেকে আসা মৃৎ শিল্পী বিকাশ পাল জানান, গতবছরের তুলনায় এ বছর মূর্তী তৈরীর কাজ একটু বেশি থাকলেও বন্যার পানি দর্ঘিস্থায়ী হওয়ায় অনেক স্থানে পুজা বন্ধ হয়ে গেছে। আবার অনেক স্থানের মুর্তি তৈরী করা যাচ্ছেনা পানির কারনে এক জায়গায় করা হচ্ছে পুজার পূর্বে নিয়ে যাওয়া হবে। দুই সপ্তাহর বেশি সময় ধরে এ মন্ডপগুলোতে প্রতিমা তৈরীর কাজ করছি। প্রতিমা যাতে দৃষ্টি নন্দন হয় সেই লক্ষে আমারা চেষ্ঠ চালিয়ে যাচ্ছি।

বালাগঞ্জ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর শারদীয়া দুর্গা পূজা শুরু হবে। ২৯ সেপ্টেম্বর দশমী পূজা ও বির্সজনের মধ্যে দিয়ে এ উৎসবের সমাপ্তি হবে। জেলা ও মহানগর পুজা পরিষদের সভায় দুর্গাপুজার ছুটির বৃদ্বির দাবি জানানো হয়েছে এ বছর আমাদের উপজেলায় বন্যার কারনে অনেক স্থানেই পুজা বন্ধ হয়ে গেছে আবার পুজার স্থানে পানি থাকায় অন্যত্র পূজা মন্ডপে পুজা অনুষ্ঠিত হচ্ছে। সব মিলিয়ে পুজার প্রস্তুতি চলছে। প্রতিবছরের ন্যায় এবারও উপজেলা পর্যায়ে মনিটরিং সেল, মান্ডপে পুজা কমিটি কতৃক স্বেচ্ছাসেবক বাহিনী রাখার সিদ্বান্ত নেওয়া হবে উপজেলা পর্যায়ে বার্ষিক সভায়।

 

(আজকের সিলেট/১২ সেপ্টেম্বর/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন