১১ সেপ্টেম্বর ২০১৭
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার খোয়াই নদীতে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ হওয়া ১১ ব্যক্তির মধ্যে আরও এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নূরজাহান বেগম(৩০)জেলার বানিয়াচং উপজেলার বড়কান্দি গ্রামের আলাই মিয়ার মেয়ে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার গজারিয়াকান্দি এলাকার অংশে লাশটি উদ্ধার করে পুলিশ।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান, সকালে সদর উপজেলার গজারিয়াকান্দি এলাকায় খোয়াই নদীতে স্থানীয়রা মরদেহটি ভেসে থাকতে দেখেন। পরে তার মিয়ার পরিবারের লোকজন এসে মরনদেহটি শনাক্ত করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে এ পর্যন্ত ৭ মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৪ জন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে শতাধিক যাত্রী ও একশো বস্তা সিমেন্ট নিয়ে সুজাতপুর গামী একটি নৌকা ডুবে যায়। এতে অধিকাংশ মানুষ সাঁতরে নদীর পাড়ে উঠলেও বৃদ্ধ, মহিলা ও শিশুসহ সাত জন নিখোঁজ হন।
(আজকের সিলেট/১১ সেপ্টেম্বর/ডি/এসসি/ঘ.)