১৭ ফেব্রুয়ারি ২০২০


সিলেটে বিদেশি মদ জব্দ

শেয়ার করুন

 

ডেস্ক রিপোর্ট: সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধানী কুড়িরগাঁও থেকে মদ জব্দ করা হয়েছে। তবে পালিয়ে গেছে মদ বিক্রির সাথে জড়িত দুজন। আজ সোমবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িরগাঁও পাকা ব্রিজ সংলগ্ন বেত বাগান থেকে ৯৬ বোতল অফিসার্স চয়েস মদ জব্দ করা হয়। এ সময় জালালাবাদ থানার মগলগাঁওয়ের মৃত হানিফ আলীর চেলে মান্নান (৩৫) ও কালিগাঁওয়ের মৃজ জফির মিয়ার ছেলে শামসুল হক (৪২) পালিয়ে যান।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, পলাতকদের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

(আজকের সিলেট/ডেস্ক/এস আর/ঘ.)

শেয়ার করুন