১২ ফেব্রুয়ারি ২০২০


মাধবপুরে ফেনসিডিলসহ আটক ১

শেয়ার করুন

মাধবপুর প্রতিনিধি : হগিঞ্জের মাধবপুরে ১৯০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪ বোতল হুইস্কিসহ মো. ইমাম হোসেন ইমন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তিনি নরসিংদী জেলার সদর উপজেলার উত্তর সুবারপুর গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে।

বুধবার সকাল সাড়ে ৬টার দিকে মাধবপুর থানার অন্তর্গত তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. গোলাম মোস্তফার নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া রেলস্টেশন এলাকায় অভিযান চালায়।

পুলিশ পরিদর্শক মো. গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাধবপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন