১ নভেম্বর ২০২৩


গোয়াইনঘাটে জাতীয় যুব দিবস পালিত

শেয়ার করুন

 

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে জাতীয় যুব দিবস পালিত। বুধবার উপজেলা মিলনায়তনে যুব অধিদপ্তরের উদ্যোগে এ দিবস উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা চত্বর থেকে র‍্যালী বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় পরিণত হয়।

উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য পেশ করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ,মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম,ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস,ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক প্রমুখ।

অনুষ্ঠানে সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

এএস // আতারা

শেয়ার করুন