১০ ফেব্রুয়ারি ২০২০
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : রোহিঙ্গাদের জন্মসনদ দেওয়ার অভিযোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ‘বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আফতাব উদ্দিন নির্দেশনা না মেনে রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান করে সরকারি আদেশ অমান্য করার বিষয়টি তদন্তে প্রমাণিত হয়েছে।’
‘সরকারি আদেশ অমান্য করায় জনস্বার্থে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ ঠিক হবে না বলে মনে করছে সরকার। তাই স্থানীয় সরকার আইন ২০০৯ এর ৩৪ (১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হলো।’
সুনামগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোহাম্মদ এমরান হোসেন সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।