২৭ মে ২০২১


উন্নয়ন বিড়ম্বনায় নগরবাসী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : প্রতিক্ষার আকাশে উঁকি দিল কালো মেঘ। অতপর রিম ঝিম বৃষ্টি। তীব্র তাপদাহের পর এ যেনো নগরবাসীর এক স্বস্তির বার্তা। দিন শেষে ক্লান্ত মানুষগুলো একটু শীতলতার পরশ অনুভব করলো। হঠাৎ বৃষ্টি দেখে নগরবাসীর চোখে মুখে তৃপ্তির ঢেকুঁর। কিন্তু তাতেও দুর্ভোগের শিকার হয়েছেন পথচারী লোকজন। নগর পরিবেশে এমন বৃষ্টি দুর্ভোগ কিছুটা হতবাক করে দেয় সবাইকে।

নগরীর গুরুত্বপূর্ণ জিন্দাবাজার সড়কে এমন চিত্রই দেখা গেল গতরাতে। উপস্থিত অনেকেই বিষয়টিকে সিসিকের উন্নয়ন বিড়ম্বনা বলেও খেদোক্তি করেন। প্রায় আধাঘন্টা বৃষ্টিতে টুইটুম্বর হয়ে যায় নগরীর এই এলাকা। অগত্যা জমে থাকা হাটু পানির দুর্ভোগ মেনে নিয়েই গন্তব্যে যেতে হয়েছে সবার।

বুধবার সন্ধ্যায় এক পশলা বৃষ্টিতে থৈ থৈ পানি জমেছে জিন্দাবাজার পয়েন্টে। গত কয়েকদিনের তীব্র তাপদাহের পর বুধবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিলেটে নামে স্বস্তির বৃষ্টি। টানা কয়েকদিনের অসহনীয় গরমের পর ঝড়ো হাওয়াসহ বৃষ্টি নাগরিক জীবনে কিছুটা ‘স্বস্তি’ এনেছে। তবে আধাঘন্টার এই বৃষ্টিতে নগরীর অনেক রাস্তায় জমে যায় পানি। এর মধ্যে উল্লেখযোগ্য নগরীর জিন্দাবাজার পয়েন্ট। নগরীর নাইওর এলাকাতেও ছিল হাটু পানি।

এদিকে, বুধবার সন্ধ্যায় আধা ঘণ্টায় বৃষ্টি থেমে গেলেও ৭টার দিকে জিন্দাবাজার পয়েন্ট এলাকায় দেখা যায় হাঁটু পানি। জিন্দাবাজার পয়েন্ট থেকে উত্তরদিকে লতিফ সেন্টার এবং ওভারসিজ সেন্টারের সামন পর্যন্ত দুপাশের রাস্তায় পানি জমে থাকতে দেখা যায়।
আপনার মতামত প্রদান করুন

শেয়ার করুন